জেন-জি আন্দোলনের সময় পার্লামেন্ট ভবনে লুট হওয়া আসবাব ও ইলেকট্রনিক সরঞ্জাম ফেরত দিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছে নেপালের ফেডারেল পার্লামেন্ট সচিবালয়

নেপালে লুট সামগ্রী ফেরতের আহ্বান

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৫:২০:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
  • ২৩১ বার পঠিত হয়েছে

Oplus_131072

নেপালে চলমান জেন-জি আন্দোলনের সময় পার্লামেন্ট ভবনে সংঘটিত ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় লুট হওয়া মালামাল ফেরত দেওয়ার আহ্বান জানিয়েছে দেশটির ফেডারেল পার্লামেন্ট সচিবালয়।

সোমবার (১৫ সেপ্টেম্বর) এক সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমে এ আহ্বান জানানো হয়।

সচিবালয়ের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আন্দোলনের সময় যদি কারও কাছে পার্লামেন্ট ভবনের কোনো সামগ্রী চলে গিয়ে থাকে, তাহলে তা দ্রুত ফেরত দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। পাশাপাশি যদি কেউ জানেন কোথায় এসব সামগ্রী রাখা আছে বা কার দখলে রয়েছে, তবে সেটিও জানাতে বলা হয়েছে।

জনগণের সহযোগিতা কামনা করে বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, কারও কাছে যদি আন্দোলনের সময় লুটপাট বা সামগ্রী নিয়ে যাওয়ার ভিডিওচিত্র থাকে, তা ফেডারেল পার্লামেন্ট সচিবালয়ে জমা দিতে হবে। আশ্বস্ত করা হয়েছে যে, তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।

উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর জেন-জি আন্দোলনের সময় নেপালের পার্লামেন্ট ভবনে হামলা চালানো হয়। এ সময় ভবনের বিভিন্ন অংশে অগ্নিসংযোগ ও ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটে। ঘটনার পর তদন্তে জানা যায়, সচিবালয়ের অনেক গুরুত্বপূর্ণ মালামাল নিখোঁজ রয়েছে।

হারিয়ে যাওয়া সামগ্রীর মধ্যে রয়েছে টেবিল-চেয়ার, কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার, ক্যামেরা, টেলিভিশন, মনিটর, মাইক্রোফোন, অডিও মিক্সার, স্পিকার, ফটোকপি মেশিনসহ নানান ধরনের আসবাবপত্র ও ইলেকট্রনিক সরঞ্জাম।

নেপালের আইনপ্রণয়নকারী প্রতিষ্ঠানটির দাবি, এসব সামগ্রী দ্রুত ফেরত পাওয়া গেলে সংসদ কার্যক্রম স্বাভাবিক রাখতে সুবিধা হবে। একই সঙ্গে জনগণের সক্রিয় অংশগ্রহণ ছাড়া এ ধরনের সংকট মোকাবিলা করা সম্ভব নয় বলেও জানানো হয় সচিবালয়ের পক্ষ থেকে।

জেন-জি আন্দোলনের সময় পার্লামেন্ট ভবনে লুট হওয়া আসবাব ও ইলেকট্রনিক সরঞ্জাম ফেরত দিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছে নেপালের ফেডারেল পার্লামেন্ট সচিবালয়

নেপালে লুট সামগ্রী ফেরতের আহ্বান

প্রকাশ: ০৫:২০:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫