গৃহকর্মী নিয়োগে কমালো ফি কুয়েত

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১০:৩০:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪
  • ৪১৭ বার পঠিত হয়েছে

গৃহকর্মীদের নিয়োগে নতুন পদক্ষেপ নেয়ার ঘোষণা দিয়েছে কুয়েত। ফিলিপিনো গৃহকর্মী নিয়োগের ফি ৭০০ কুয়েতি দিনার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ লাখ ৬৯ হাজার টাকা) নির্ধারণ করেছে দেশটি।

দেশটির উচ্চ-পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশে নেয়া নতুন পদক্ষেপ অনুযায়ী, ফিলিপিন্সের নাগরিকদের কুয়েতে গৃহকর্মী নিয়োগের ফি ৭০০ কুয়েতি দিনার নির্ধারণ করা হয়েছে। তাদের ভ্রমণের টিকেটের অর্থও এই ফি’তে অন্তর্ভুক্ত রয়েছে।

তবে নতুন ব্যবস্থায় শ্রীলঙ্কান গৃহকর্মীদের নিয়োগ ফি কিছুটা বেড়েছে। ভ্রমণ টিকেটের খরচসহ শ্রীলঙ্কান গৃহকর্মীদের জন্য ৭৫০ দিনার (বাংলাদেশি মুদ্রায় ২ লাখ ৮৮ হাজার টাকা) ফি নির্ধারণ করেছে কুয়েত।

এছাড়া ড্রাইভার বা বাবুর্চির মতো অন্যান্য গৃহকর্মীদের নিয়োগের ফি ১৮০ দিনার নির্ধারণ করা হয়েছে। এই খাতের গৃহকর্মীদের ফি’তেও ভ্রমণ টিকেটের অর্থ অন্তর্ভুক্ত করা হয়েছে।

কুয়েতের আল দুররা ম্যানপাওয়ার কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ আহমেদ আল আলিয়ান বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ আহমেদ আল আবদুল্লাহ আল সাবাহ, প্রথম উপ-প্রধানমন্ত্রী, প্রতিরক্ষা ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ আল ইউসেফ আল সাবাহ’র পক্ষ থেকে এসব নির্দেশনা এসেছে।’

জনপ্রিয় টার্গেট

জার্মান পর্যটকের সেই ল্যাপটপ নাটোর থেকে উদ্ধার

গৃহকর্মী নিয়োগে কমালো ফি কুয়েত

প্রকাশ: ১০:৩০:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪