বিপিএল না হওয়ায় ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়াচ্ছে বিসিবি

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৬:৪৩:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • ২৪১ বার পঠিত হয়েছে

এ বছর বিপিএল আয়োজন করা নিয়ে বিসিবি-কোয়াব বারবার সভা করেছে। যদিও ফলপ্রসূ কিছু হয়নি। তাতে যে ক্রিকেটাররা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, সেটা বোঝেন তামিমও। সেটার সমাধানও বাতলে দিলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। মিরপুরে আজ সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি বলেন, ‘এ বছর বিপিএলটা না হওয়ার কারণে আর্থিকভাবে একটা কিছু হয়েছে। কিন্তু আমি কোনো সময় এক বছরের সমাধান চাইনি ক্রিকেটারদের জন্য। আমি চেয়েছি যে এমন কোনো সমাধান আসুক যাতে বছরের পর বছর ক্রিকেটাররা উপকৃত হয়। আর ৬০ ক্রিকেটারের জন্য কেন, যদি করতে হয়, যারা যারা খেলে তাদের জন্য করতে হবে। নারীদের জন্য করতে হবে। সবার জন্য করতে হবে।’

এ বছরের এপ্রিলে যখন আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয়, তখন তামিমকে করা হয়েছিল অ্যাডহক কমিটির সভাপতি। ঠিক দুই মাস পর (জুনে) স্থায়ীভাবে বিসিবি সভাপতি হয়েছেন তামিম। কীভাবে বেতন বাড়ানো হয়েছে, সেই ব্যাখ্যায় পুরোনো প্রসঙ্গও উল্লেখ করেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক বলেন,‘আমরা যেটা করেছি, চার দিনের ম্যাচে তাদের ম্যাচ ফি ছিল ৭০০০০ টাকা। আমি অ্যাডহক কমিটিতে এসে সেটাকে ১ লাখ টাকা করেছিলাম। এরপর থেকে এখন পর্যন্ত একটা ম্যাচও কিন্তু হয়নি। কিন্তু ৭০০০০ টাকাই আমি ধরে রাখলাম। সেখান থেকে এবার প্রথম শ্রেণির ক্রিকেটে যেকোনো ক্রিকেটার যখন খেলবে, দেড় লাখ টাকা করে পাবে। ওয়ানডে ক্রিকেটে ৫০ হাজার টাকা ছিল। সেটা ১ লাখ টাকা করে পাবে। টি-টোয়েন্টি ক্রিকেটে ৪০০০০ টাকা করা হয়েছিল। এবার তারা ৮০০০০ টাকা করে পাবে।’

ঘরোয়া ক্রিকেটের বর্তমান অবস্থা সম্পর্কে একটা ধারণা দিয়েছেন তামিম। মিরপুরে আজ বিসিবি সভাপতি বলেন, ‘প্রথম শ্রেণির ক্রিকেট, লিস্ট এ, টি-টোয়েন্টি—এখানে কিন্তু কম-বেশি ১৫০ থেকে ২০০ ক্রিকেটার জড়িত। এখন তারা স্বচ্ছল। হয়তোবা আর্থিকভাবে আজ থেকে ২-৩ বছর আগে যেমন ছিল, হয়তোবা সেটা কমেছে। প্রথম শ্রেণি, লিস্ট ‘এ’ ম্যাচও বাড়ছে।টি-টোয়েন্টি ম্যাচ কম-বেশি একটা-দুইটা হয়তোবা কম-বেশি হতে পারে। তবে প্রথম শ্রেণি আর ওয়ানডে ম্যাচ শতভাগ বেড়েছে।’

এবার বিপিএল বন্ধ নয়, আপাতত স্থগিত করা হয়েছে বলে দাবি তামিমের। ভবিষ্যতে বাংলাদেশের এই ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট আরও সুন্দর করে আয়োজন করা হয়, সেটা নিয়েই ভাবছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। বিসিবি সভাপতি বলেন, ‘সুন্দরভাবে বলতে বিসিবি বিসিবির অংশ ভালো করে দেখবে। ফ্র্যাঞ্চাইজি তাদের অংশ দেখবে। সুন্দর-পরিচ্ছন্ন বিপিএল আয়োজনের চেষ্টা করব। এটার জন্য যদি আমার একটু সময় লাগে, এটার জন্য যদি কিছু কিছু মানুষের কষ্ট হয়, খারাপ লাগে, মেনে নিলাম। ক্রিকেটাররা যে হতাশ, সেটা আমি মানি। হওয়াটাই স্বাভাবিক। তবে কিছু সিদ্ধান্ত আমাকে নিতে হবে। নিচ্ছিও সেটা। সে ব্যাপারে আমি ৩০ বার ভাবব না কে কী মনে করেছে, কে কী বলেছে। কারণ, গত দুই-তিন বছরে কী কী হয়েছে, এটাও আমি দেখেছি।’

খুব বেশি দিন আগের ঘটনা নয়। এইতো ২৯ জুন ফুটবল বিশ্বকাপের শেষ বত্রিশে শেষ মুহূর্তে গোল হজম করে ব্রাজিলের কাছে হেরে বিদায় নিয়েছিল জাপান। চার মাস পর সেই প্রতিশোধের সুযোগ পাচ্ছে জাপান।

জনপ্রিয় টার্গেট

বিপিএল না হওয়ায় ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়াচ্ছে বিসিবি

প্রকাশ: ০৬:৪৩:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬