আজ বুধবার জাতীয় সংসদে সংসদে মন্ত্রীদের প্রশ্নোত্তর পর্ব শুরুর আগে পয়েন্ট অব অর্ডারে বিষয়টি তোলেন তিনি।
প্রসঙ্গত, সংসদের কার্যসূচি অনুযায়ী প্রতি বুধবার প্রশ্নোত্তর পর্বের প্রথম ৩০ মিনিট প্রধানমন্ত্রীর উত্তর দেওয়ার জন্য নির্ধারিত।
নাহিদ ইসলাম বলেন, আজ প্রধানমন্ত্রীর জন্য তারকা চিহ্নিত আটটি প্রশ্ন রাখা হয়েছিল। আটটিই সরকারি দলের সংসদ সদস্যদের। বিরোধী দলের সংসদ সদস্যরাও প্রশ্ন জমা দেন উল্লেখ করে তিনি বলেন, বিরোধী দলের সদস্যরা যত বেশি প্রশ্ন করার সুযোগ পাবেন, সরকারের জবাবদিহির সংস্কৃতি তত শক্ত হবে।
এরপর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, বিষয়টি পরবর্তীতে বিবেচনা করা হবে।
সরকারি দলের চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, প্রশ্ন জমা দেওয়ার ক্ষেত্রে সরকারি ও বিরোধী দলের জন্য আলাদা কোনো পদ্ধতি নেই। নিয়ম অনুযায়ী যিনি আগে প্রশ্ন জমা দেবেন, তিনি আগে সুযোগ পাবেন বলে জানান তিনি। বিরোধী দলের সদস্যরা প্রশ্ন জমা দিতে পিছিয়ে পড়লে সেটি তাদের অসুবিধা বলেও মন্তব্য করেন চিফ হুইপ। তবে বিরোধী দলের সদস্যরা যাতে প্রশ্ন করার সুযোগ পান, সেদিকে স্পিকারের দৃষ্টি দেওয়ার অনুরোধ জানান তিনি।
এরপর স্পিকার বলেন, প্রশ্ন জমা দেওয়ার ক্ষেত্রে দীর্ঘদিন ধরে আগে এলে আগে নেওয়ার পদ্ধতি অনুসরণ করা হচ্ছে। প্রশ্ন আগে জমা দিতে অতীতে সংসদ সদস্যদের মধ্যে তীব্র প্রতিযোগিতার কথাও তুলে ধরেন তিনি।
স্পিকার বলেন, বর্তমান স্বাস্থ্যমন্ত্রী সরদার শাখাওয়াত হোসেন বকুল এক সময় বিছানাপত্র নিয়ে আগের রাত্রেই প্রশ্ন জমা দেওয়ার অফিসের সামনে অবস্থান নিতেন। আরও দু-একজন সদস্যও আগের রাতে সেখানে শুয়ে থাকতেন বলে জানান তিনি।
কোনো কোনো সংসদ সদস্য তাঁদের ব্যক্তিগত কর্মকর্তাদের আগেই প্রশ্ন জমা দেওয়ার জন্য লাইনে পাঠাতেন বলেও জানান স্পিকার। তিনি বলেন, ‘সকালে কোনো সংসদ সদস্য এসে ব্যক্তিগত কর্মকর্তাকে লাইনে দাঁড়িয়ে থাকতে দেখলে তাঁকে পেছনে সরিয়ে দেওয়া হতো। সংসদ সদস্যদের অগ্রাধিকার দেওয়া হতো।’
প্রশ্ন জমা দেওয়ার ক্ষেত্রে ‘তুমুল প্রতিযোগিতা’ হয় মন্তব্য করে বিরোধী দলের সদস্যদেরও আগে প্রশ্ন জমা দেওয়ার চেষ্টা করার পরামর্শ দেন স্পিকার। একই সঙ্গে বিষয়টি বিবেচনা করার আশ্বাস দেন তিনি।
দীর্ঘদিনের গ্যাস-সংকট ও আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসতে পাঁচ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার। এর মধ্যে রয়েছে দেশীয় গ্যাসের উৎপাদন বাড়ানো, সাইসমিক জরিপ, বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানিকে (বাপেক্স) শক্তিশালী করা, উৎপাদন অংশীদারি চুক্তি (পিএসসি) ও বিডিং এবং এলএনজি
মোহাম্মদ রোকনুজ্জামান আরএমপিতে কর্মরত থাকার সময় কামরুজ্জামান নামে এক ব্যক্তিকে পুলিশের উপপরিদর্শক (এসআই) পদে চাকরি দেওয়ার শর্তে ১৭ লাখ টাকা দাবি করেন। এর পরিপ্রেক্ষিতে ২০১৫ সালের ৬ আগস্ট, ১৮ আগস্ট ও ২২ সেপ্টেম্বর ডাচ্-বাংলা ব্যাংকের একটি হিসাবে মোট আড়াই লাখ টাকা এবং বিভিন্ন সময়ে বিকাশের
দৈনিক টার্গেট 























