শ্রীনগরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, পুলিশ পরিদর্শকসহ আহত ৫

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৩:১৮:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • ৫ বার পঠিত হয়েছে

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শ্রীনগর বাজারের জমজম টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শ্রীনগরে পৃথক কর্মসূচির আয়োজন করে দলটির দুই পক্ষ। কর্মসূচিতে অংশ নিতে মুন্সিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ আব্দুল্লাহর সমর্থকেরা মিছিল নিয়ে শ্রীনগর বাজার এলাকায় আসেন। এ সময় কেন্দ্রীয় বিএনপির স্বেচ্ছাসেবক-বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপুর সমর্থকেরা তাঁদের ওপর হামলা চালান বলে অভিযোগ ওঠে। পরে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ চলে।

একপর্যায়ে সংঘর্ষ বাজার এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজনা তৈরি হয়। এ সময় একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। সংঘর্ষ থামাতে গিয়ে পুলিশ পরিদর্শক (তদন্ত) মিল্টন দত্ত মাথায় ইটের টুকরার আঘাতে আহত হন।

মিল্টন দত্ত বলেন, ‘দুই পক্ষই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচির আয়োজন করেছিল। মিছিল নিয়ে আসার সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাজ করছে। এ সময় আমার মাথায় ইটের টুকরার আঘাত লাগে। তবে আঘাত গুরুতর নয়।’ তিনি জানান, সংঘর্ষে উভয় পক্ষের পাঁচজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজনকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। আহত দুজন হলেন এমপি পক্ষের রনি এবং অপর পক্ষের একজন।

মিল্টন দত্ত আরও বলেন, ‘ঘটনার বিষয়ে কেউ অভিযোগ দিলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

গাইবান্ধার গোবিন্দগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের শিয়ালগাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা পাতা তুলতে গিয়ে ড্রেনে পড়ে মীরা হাজরা (৪০) নামে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার রাতে ভাড়াউড়া চা বাগানের ২৯ নম্বর সেকশনের একটি গভীর ড্রেন থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ফুফুর বাড়িতে বেড়াতে গিয়ে অপহৃত সাড়ে চার মাসের শিশুকন্যা মারুফা জান্নাত মাহিকে চট্টগ্রাম নগরের বন্দর থানা এলাকা থেকে উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ ঘটনায় শিশুটিকে অপহরণের অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে।

জনপ্রিয় টার্গেট

যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর ও আটকে রাখার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

শ্রীনগরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, পুলিশ পরিদর্শকসহ আহত ৫

প্রকাশ: ০৩:১৮:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬