শিশু হাসপাতালে কক্ষেই চিকিৎসকের ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০১:৪২:১৭ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
  • ৭ বার পঠিত হয়েছে

আজ শনিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে শিশু হাসপাতাল পরিদর্শনে যান প্রধানমন্ত্রী। এ সময় হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখার পাশাপাশি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কর্মপরিবেশ এবং হাসপাতালের সার্বিক পরিচ্ছন্নতা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন তিনি।

পরিদর্শনের একপর্যায়ে হাসপাতালের সহযোগী অধ্যাপক রফিকুল ইসলামের কক্ষে গিয়ে তাঁকে ধূমপান করতে দেখেন প্রধানমন্ত্রী। এ সময় ওই চিকিৎসকের কক্ষও অপরিচ্ছন্ন অবস্থায় ছিল। হাসপাতালের মতো একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে চিকিৎসকের এমন আচরণ ও অপরিচ্ছন্ন পরিবেশ দেখে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

এ ঘটনায় প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে হাসপাতালের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হককে সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর নির্দেশের পর চিকিৎসক রফিকুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়।

এ সময় হাসপাতালে স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখা, পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং চিকিৎসকসহ সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।

আপত্তি ও কাটছাঁটে আটকে আছে নদী কমিশন আইন

দেশের নদ-নদীর সুরক্ষায় জাতীয় নদী রক্ষা কমিশনকে কার্যকর ক্ষমতা দিতে দীর্ঘ এক দশক আগে নির্দেশ দিয়েছিলেন উচ্চ আদালত। তার চার বছর পর ২০২০ সালে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়। কিন্তু আইনের খসড়া তৈরির পর আন্তমন্ত্রণালয় সভা ও দফায় দফায় পর্যালোচনার পরও তা চূড়ান্ত হয়নি।

জুলাই সনদের ১ বছর:  স্বাক্ষরেই থমকে আছে সংস্কার

জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের পর এক বছর পেরিয়ে গেলেও সংস্কার বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি নেই। রাজনৈতিক দলগুলোর অঙ্গীকার ও গণভোটের রায় বাস্তবায়নে কার্যকর উদ্যোগের অভাবে সনদ ঘিরে তৈরি হওয়া প্রত্যাশা এখন অনিশ্চয়তায় রূপ নিয়েছে।

ধর্মীয় উৎসব পালনে নিরাপত্তা চাওয়ার পরিস্থিতি দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশে সব ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতা, সাংবিধানিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ধর্মের ভিত্তিতে কোনো বৈষম্য করা উচিত নয়। প্রত্যেক নাগরিকের স্বাধীনভাবে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন ও নিজ নিজ ধর্মের উপাসনা করার অধিকার সংবিধানে স্বীকৃত।

জনপ্রিয় টার্গেট

মিরপুর-১০ নম্বরের দখলমুক্ত ফুটপাত পরিদর্শন প্রধানমন্ত্রীর

শিশু হাসপাতালে কক্ষেই চিকিৎসকের ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশ: ০১:৪২:১৭ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬