বিএনপির কমিটি নেই: নেতারা ব্যস্ত নিজেদের নিয়ে, কর্মীরা হতাশ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৯:৪৫:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • ৩ বার পঠিত হয়েছে

বরিশাল সদর উপজেলা বিএনপির কমিটি গঠন নিয়ে ক্ষোভ ব্যক্ত করেছেন পদবঞ্চিত নেতা-কর্মীরা। বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও সদর উপজেলার সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিয়াউল ইসলাম সাবু বলেন, কমিটির ১০৭ নম্বর সদস্য হিসেবে নাম রাখা হয় চরবাড়িয়া ইউনিয়নের বাসিন্দা মিজানুর রহমান আয়নাল বেপারীর। তিনি গত ১৫ মে মারা গেছেন। ৬০ নম্বর সদস্য মিরাজ বেপারী এবং ৯৮ নম্বর সদস্য গিয়াস উদ্দিন ফকির দীর্ঘদিন ধরে প্রবাসে রয়েছেন। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত অন্তত পাঁচজন ব্যক্তিকেও কমিটিতে রাখা হয়েছে।

গত ১৩ জুলাই প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফরের ডেলিগেট কার্ড বিতরণ নিয়ে তৃণমূলের নেতা-কর্মীরা অসন্তোষ প্রকাশ করেন। ওই দিন নগরের শিল্পকলা একাডেমিতে প্রধানমন্ত্রীর সভায় যোগ দিতে না পেরে ওয়ার্ডের নেতারা ক্ষোভ জানান। নগরের ১০ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম বলেন, বাড়ির সামনে সভা হয়, অথচ তাঁর ওয়ার্ডে আহ্বায়ক ও সদস্যসচিব কেউ ডেলিগেট কার্ড পাননি।

সাবেক ছাত্রনেতা অহিদুল ইসলাম রুবেল বলেন, গত ১৭ বছরে আন্দোলন-সংগ্রামে নেতারা তাঁকে ডাকতেন। এখন নেতারা নিজস্ব বলয় নিয়ে ব্যস্ত। ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী গেল। ফেসবুকে বার্তা দেওয়া ছাড়া কোনো নেতাই ডাকেননি।

জানা গেছে, ২০২৪ সালের নভেম্বরে বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিব নিয়ে কমিটি ঘোষণা করা হয়। গত দেড় বছরেও ওই কমিটির সম্মেলন হয়নি। এমনকি ৩০টি ওয়ার্ডের কমিটি ভেঙে দেওয়া হলেও নতুন কমিটি গঠন হয়নি।

মহানগর বিএনপির সাবেক বন ও পরিবেশবিষয়ক সম্পাদক হোসেন চৌধুরী বলেন, কর্মসূচিতে বিএনপির অনেককেই এখন খুঁজে পাওয়া যায় না। তাঁরা ক্ষমতা লুটতে ব্যস্ত। সাংগঠনিক বিষয় নিয়ে চিন্তা করেন না তাঁরা। দলীয় কার্যালয়ে আসারও সময় নেই নেতাদের।

দলীয় সূত্র বলছে, বরিশাল জেলা দক্ষিণ ও উত্তর বিএনপির দুটি আহ্বায়ক কমিটির মেয়াদও উত্তীর্ণ। এ কমিটি নিয়ে তৃণমূলে চরম অসন্তোষ রয়েছে। বিশেষ করে উত্তর জেলা বিএনপির কর্মকাণ্ড নেই বললেই চলে।

বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক আকন কুদ্দুসর রহমান বলেন, মহানগর বিএনপির কমিটি দীর্ঘদিন ঝুলে আছে। এটা যেমন কেন্দ্রের ব্যর্থতা, আবার অনুকূল পরিবেশও ছিল না। উত্তরের নেতাদের সাংগঠনিক কার্যক্রমে পাওয়া যায় না।

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বিসিসি প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন বলেন, চেয়ারম্যানের নির্দেশনা অনুযায়ী, অতি দ্রুত বরিশাল জেলার দক্ষিণ ও উত্তর এবং মহানগর কমিটির পুনর্গঠন করা হবে কর্মীদের মতামতের ভিত্তিতে।

ভালুকায় গ্যাস না পেয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন সিএনজিচালিত অটোরিকশার চালকেরা। এতে প্রায় আধা ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। সোমবার (১ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে ভালুকা পৌর শহরের এসএনএস সিএনজি পাম্পের সামনে এ ঘটনা ঘটে।

রোগীর স্বজনদের অভিযোগ, একজন ইন্টার্ন চিকিৎসক ভুল ইনজেকশন দেওয়ায় রোগীর মৃত্যু হয়েছে। এ বিষয়ে কথা বলতে গেলে ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে তাঁদের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে গড়ায়। স্বজনদের দাবি, পরে ইন্টার্ন চিকিৎসকেরা তাঁদের সঙ্গে থাকা ছয়জনকে মারধর করে হাসপাতালের ভেতরে আটকে রাখেন।

বগুড়ার শেরপুর উপজেলায় ঢাকা-রংপুর মহাসড়কে বিকল ট্রাক মেরামতের সময় অন্য একটি গাড়ির ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মহিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জনপ্রিয় টার্গেট

‘যাহা বলিতেছি, সত্য বলিতেছি’ সারের মজুত প্রসঙ্গে কৃষিমন্ত্রী

বিএনপির কমিটি নেই: নেতারা ব্যস্ত নিজেদের নিয়ে, কর্মীরা হতাশ

প্রকাশ: ০৯:৪৫:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬