প্রধানমন্ত্রী আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০২:১৬:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
  • ১১ বার পঠিত হয়েছে

সফরসূচি অনুযায়ী, সকাল ৮টা ৩০ মিনিটে নিজ বাসভবন থেকে তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। পরে সকাল ৯টায় হেলিকপ্টারযোগে সুন্দরবনের উদ্দেশে যাত্রা করবেন তিনি। ১০টা নাগাদ আকাশপথে হিরণ পয়েন্ট ও সংলগ্ন সুন্দরবন এলাকা পরিদর্শন করবেন।

পরিদর্শন শেষে সকাল ১০টা ৩০ মিনিটে খুলনা জেলার দাকোপ উপজেলায় অবস্থিত নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে সড়কপথে লঞ্চঘাটে গিয়ে নৌপথে বাগেরহাট জেলার বানৌজা মোংলার উদ্দেশে যাত্রা করবেন।

দুপুরে বানৌজা মোংলা জেটিতে পৌঁছে ওয়ার্ডরুমের উদ্দেশে যাত্রা করবেন প্রধানমন্ত্রী। সেখানে মধ্যাহ্ন বিরতির পর বেলা ১টা ৪৫ মিনিটে ওয়ার্ডরুমের সভাকক্ষে আয়োজিত সভায় অংশ নেবেন তিনি।

বিকেলে মোংলা বন্দরের সার্বিক কার্যক্রম ও জেটি পরিদর্শনের পরিকল্পনা রয়েছে প্রধানমন্ত্রীর। বেলা ৩টা ১৫ মিনিটে তিনি প্রস্তাবিত বেজা ইকোনমিক জোন এলাকা ঘুরে দেখবেন।

দিনব্যাপী সরকারি কর্মসূচি শেষে বিকেল ৪টায় মোংলার হেলিপ্যাড থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী এবং বিকেল ৫টায় ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-১ মো. উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়েছে, সফরকালে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা সফরসঙ্গী হিসেবে থাকবেন।

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে খুলনা ও বাগেরহাট জেলা প্রশাসন এবং স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতি সম্পন্ন করেছে।

‎সড়ক নিরাপত্তা: নিরীক্ষা থাকলেও নেই বাস্তবায়নের তদারকি

সড়কের কোথায় দুর্ঘটনার ঝুঁকি, তা চিহ্নিত করা হয় রোড সেফটি অডিট বা সড়ক নিরাপত্তা নিরীক্ষায়। ঝুঁকি দূর করতে করা হয় নানা সুপারিশ। কিন্তু সেই সুপারিশ বাস্তবায়ন হচ্ছে কি না বা বাস্তবায়নের ফলে দুর্ঘটনার আশঙ্কা কমছে কি না, তা নিয়মিত তদারকির ব্যবস্থা নেই।

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: কূটনৈতিক মিশনের ভূমিকা পর্যালোচনার দাবি এইচআরএফবির

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর এবং বাংলাদেশি কূটনৈতিক মিশনকে আগে অবহিত না করার ঘটনায় উদ্বেগ জানিয়েছে এইচআরএফবি। সংগঠনটি দুই নাগরিকের আইনি ও কনস্যুলার অধিকার নিশ্চিত হয়েছিল কি না এবং মিশন যথাযথ উদ্যোগ নিয়েছিল কি না, তার নিরপেক্ষ পর্যালোচনা ও জবাবদিহি দাবি করেছে…

কক্সবাজারে ৩ পর্যটকের মৃত্যু, মৃত দুজন ও নিখোঁজ একজনের পরিচয় মিলেছে

কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভসংলগ্ন হিমছড়ি সৈকতে গোসলে নেমে পানিতে ডুবে মৃত দুই ও নিখোঁজ এক পর্যটকের পরিচয় মিলেছে। বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে হিমছড়ি মেরিনা রিসোর্টের জাদুঘরসংলগ্ন সৈকতে এ দুর্ঘটনা ঘটে।

জনপ্রিয় টার্গেট

প্রধানমন্ত্রী আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন

প্রকাশ: ০২:১৬:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬