মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুদকের উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
দুদক জানায়, দুর্জয়ের স্ত্রী ফারহানা রহমানের নামে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ১ কোটি ৩১ লাখ ৬৭ হাজার ১১৭ টাকার সম্পদের তথ্য পাওয়া গেছে। এসব সম্পদের বাইরেও তাঁদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ থাকতে পারে এমন তথ্যের ভিত্তিতে তাঁর সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেওয়া হচ্ছে।
একই অভিযোগে সম্পদ বিবরণী দিতে বলা হয়েছে মানিকগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান মাহবুবুর রহমান জনিকেও। তাঁর নামে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ৬৯ লাখ ৯৪ হাজার ১৪৮ টাকার সম্পদের তথ্য পেয়েছে দুদক।
অপর ব্যক্তি মো. আবুল বাশারের বিরুদ্ধে ২০১০ থেকে ২০২৫ সাল পর্যন্ত অবৈধ বালু ব্যবসা, দুর্নীতি ও মানিলন্ডারিংয়ের মাধ্যমে অর্থ অর্জনের অভিযোগ রয়েছে। দুদকের অনুসন্ধানে তাঁর নামে থাকা ১৪টি ব্যাংক হিসাবে মোট ৮৬ কোটি ৮০ লাখ ৪৭ হাজার ৪৪৯ টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে।
দুদক বলছে, আবুল বাশারের নামে জ্ঞাত আয়ের উৎসের বাইরে আরও স্থাবর ও অস্থাবর সম্পদ থাকার সম্ভাবনা রয়েছে। এ কারণে তাঁর সম্পদের পূর্ণাঙ্গ তথ্য উদ্ঘাটন এবং সম্পদ অর্জনের উৎস যাচাইয়ে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
দুদক আরও জানায়, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(১) ধারায় তাঁদের সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে এ এম নাইমুর রহমান দুর্জয়ের বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জন ও মানিলন্ডারিংয়ের অভিযোগে মানিকগঞ্জ সদর থানায় মামলা রয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন।
বরিশালে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত র্যালিতে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। র্যালির সামনে যাওয়া নিয়ে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বের জেরে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে প্রথমে বাগ্বিতণ্ডা এবং একপর্যায়ে পাল্টাপাল্টি ধাওয়া ও হাতাহাতির ঘটনা ঘটে।
ঠাকুরগাঁওয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবা ও মাদক বিক্রয়ের নগদ ১০ লাখ টাকা, মোটরসাইকেলসহ এক দম্পতি এবং ইয়াবাসহ অপর এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে…….
বিএনপি গণতন্ত্র ও দেশের মানুষের অধিকার রক্ষার দল উল্লেখ করে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ ধারণ করে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের জন্য কাজ করছেন।
দৈনিক টার্গেট 

























