সোনার দোকানের শাটার খুলতেই মিলল কর্মচারীর নগ্ন মরদেহ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৪:৪১:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • ১৮ বার পঠিত হয়েছে

নিহত সুমন দে উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামের মৃত নারায়ণ দের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে হাসাইল বাজারের অমিত সরকার গোবিন্দের সোনার দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন। বাড়ি দূরে হওয়ায় সপ্তাহের শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত তিনি দোকানেই থাকতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সোমবার রাত ৯টার দিকে দোকানের মালিক অমিত সরকার গোবিন্দ সুমনকে দোকানে রেখে বাড়িতে চলে যান। আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত দোকান না খোলায় পাশের চায়ের দোকানের মালিক মঞ্জু রায় (৫৬) সুমনের মুঠোফোনে কল করেন। তবে সাড়া না পেয়ে আশপাশের ব্যবসায়ীদের নিয়ে তাঁরা দোকানের শাটারে ধাক্কা দেন। এ সময় শাটারের এক পাশ খোলা দেখতে পান তাঁরা।

পরে শাটার উঠিয়ে দোকানের ভেতরে সুমনকে নগ্ন অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখা যায়। বিষয়টি দোকানের মালিক ও স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. নুরুজ্জামান দেওয়ানকে জানানো হয়। পরে পুলিশকে খবর দেওয়া হলে দুপুরে টঙ্গিবাড়ী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এ ঘটনায় দোকানের মালিক ও নিহতের পরিবারের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আহমেদ বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এটি হত্যা, নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। দোকানের মালিক ও আশপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

চট্টগ্রামের পতেঙ্গা কনটেইনার টার্মিনালে অভিযান চালিয়ে লেক্সাস ও বিএমডব্লিউসহ তিনটি বিলাসবহুল গাড়ির বিচ্ছিন্ন যন্ত্রাংশ এবং বিপুল গাড়ির পার্টস জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা। উদ্ধার করা পণ্য ও যন্ত্রাংশের সম্ভাব্য বাজারমূল্য সাড়ে ৯ কোটি থেকে ১২ কোটি টাকা।

সুন্দরবনকে জলদস্যুমুক্ত ও নিরাপদ রাখতে র‍্যাব-৬-এর ধারাবাহিক অভিযানের মধ্যে চারটি দস্যু বাহিনীর ৫২ সদস্য আত্মসমর্পণ করেছেন। অস্ত্র ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার প্রত্যয়ে গতকাল সোমবার (৩১ আগস্ট) তাঁরা আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেন।

‘শহীদ জিয়াউর রহমান একমাত্র রাষ্ট্রপতি, যিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে অস্ত্র হাতে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন। দেশের কল্যাণে তিনি জীবন উৎসর্গ করেছেন। তাঁর মৃত্যুর পর ভাঙা সুটকেস এবং ব্যাংক হিসাবে সাড়ে ৩০০ টাকা পাওয়া গিয়েছিল।’

জনপ্রিয় টার্গেট

ঢাবি এলাকায় মেট্রোরেলের লাইনে কাপড় পড়ে ট্রেন চলাচল ১৫ মিনিট বন্ধ

সোনার দোকানের শাটার খুলতেই মিলল কর্মচারীর নগ্ন মরদেহ

প্রকাশ: ০৪:৪১:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬