আজ মঙ্গলবার বোর্ডের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন সব মাধ্যমিক বিদ্যালয়ে চলতি বছরের ১৫ অক্টোবর থেকে ১৫ নভেম্বরের মধ্যে নির্বাচনী পরীক্ষা সম্পন্ন করে ফল প্রকাশ করতে হবে।
নির্বাচনী পরীক্ষার প্রক্রিয়া শেষ হওয়ার পর আগামী ১৬ নভেম্বর থেকে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার মূল ফরম পূরণ কার্যক্রম শুরু হবে। ফরম পূরণের বিস্তারিত নির্দেশনাবলি ও ফি সংক্রান্ত তথ্য শিক্ষা বোর্ডের দাপ্তরিক ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
উল্লেখ্য, ২০২৭ সালের এসএসসি ও সমমানের মূল লিখিত পরীক্ষা আগামী ১৪ মার্চ ২০২৭ থেকে শুরু হয়ে ১৫ এপ্রিল পর্যন্ত চলবে। গত ২৪ আগস্ট এ পরীক্ষার সূচি প্রকাশিত হয়।
এর আগে চলতি বছরের শুরুতে শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত ছুটির তালিকা ও বর্ষপঞ্জিতে ২৮ অক্টোবর থেকে ১০ নভেম্বরের মধ্যে এসএসসির নির্বাচনী পরীক্ষা নিয়ে ১৮ নভেম্বরের মধ্যে ফল প্রকাশের সম্ভাব্য তারিখ উল্লেখ ছিল।
উপাচার্য বলেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তা, মেশিন লার্নিং, রোবোটিকস, ইন্টারনেট অব থিংস, বিগ ডেটা, ন্যানোটেকনোলজি ও নবায়নযোগ্য জ্বালানির মতো প্রযুক্তির বিস্ময়কর বিকাশ যেমন অভূতপূর্ব সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে, তেমনি জলবায়ু পরিবর্তন, দক্ষ জনশক্তির ঘাটতি, প্রযুক্তিগত বৈষম্য ও সাইবার নিরাপত্তার মতো
বাংলাদেশের কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে শিল্পের চাহিদাভিত্তিক করতে চীনের অভিজ্ঞতা কাজে লাগানোর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন…
দৈনিক টার্গেট 


























