আজ ট্রাইব্যুনালে হাজির করা হবে সাবেক মন্ত্রীসহ ১৬ জনকে

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৯:৩৯:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪
  • ৩৯৫ বার পঠিত হয়েছে

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

জুলাই-আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগেই দায়ের করা ১ মামলার তদন্তের অগ্রগতি জানাতে আওয়ামী লীগের গ্রেপ্তার সাবেক মন্ত্রী, আমলা, বিচারপতি এবং রাজনীতিবিদসহ ১৬ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে আজ।

১৭ ডিসেম্বর মঙ্গলবার সকালে দ্বিতীয়বারের মতো তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে। আদালতের নির্দেশে তাদের বিরুদ্ধে করা মামলার অগ্রগতি জানাতে তাদের ট্রাইব্যুনালে উঠানো হবে।

অভিযুক্তরা হচ্ছে- সাবেক মন্ত্রী আনিসুল হক, ফারুক খান, আব্দুর রাজ্জাক, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, ড. দীপু মনি, জুনাইদ আহমেদ পলক, শাজাহান খান, গোলাম দস্তগীর গাজী, সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, তৌফিক-ই-ইলাহী, সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও সচিব জাহাংগীর আলম, আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু এবং কামরুল ইসলাম।

এর আগে, ১৮ নভেম্বর ১৬ আসামির মধ্যে ৯ মন্ত্রী ও প্রতিমন্ত্রীসহ ১৩ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। ওইদিন রাষ্ট্রপক্ষের আবেদন মঞ্জুর করে ১৩ জনকে কারাগারে পাঠান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেদিন আসামিদের বিরুদ্ধে সব প্রমাণ জমা দেওয়ার জন্য চিফ প্রসিকিউটর ট্রাইব্যুনালের কাছে ২ মাসের সময় চাইলে আদালত এক মাস সময় দেন। সে অনুযায়ী আসামিদের বিষয়ে তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্ধারিত দিন আজ।

জনপ্রিয় টার্গেট

আজকের নামাজের সময়সূচি: ১৫ সেপ্টেম্বর ২০২৬

আজ ট্রাইব্যুনালে হাজির করা হবে সাবেক মন্ত্রীসহ ১৬ জনকে

প্রকাশ: ০৯:৩৯:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪