দ্য সিটি ব্যাংক পিএলসি সম্প্রতি ‘অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ অফিসার’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি এই ব্যাংকে তরুণ-তরুণীদের জন্য এটি হতে পারে ক্যারিয়ার গড়ার চমৎকার সুযোগ।
এই পদটি ব্যাংকের এসএমই–স্মল বিজনেস বিভাগে। পদের সংখ্যা নির্দিষ্ট না হলেও একাধিক কর্মী নিয়োগ দেওয়া হবে বলে জানা গেছে।
যোগ্যতা ও অভিজ্ঞতা
প্রার্থীদের অবশ্যই স্নাতক বা সমমান ডিগ্রিধারী হতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা থাকলে বাড়তি সুবিধা পাওয়া যাবে, তবে অভিজ্ঞতা ছাড়াও আবেদন করা যাবে। অর্থাৎ নতুন গ্র্যাজুয়েটরাও এই পদে আবেদন করতে পারবেন।
বেতন ও অন্যান্য সুবিধা
নিয়োগপ্রাপ্তদের মাসিক বেতন হবে ২৬,০০০ থেকে ৩০,০০০ টাকা। এটি একটি চুক্তিভিত্তিক চাকরি, তবে কর্মদক্ষতার ভিত্তিতে স্থায়ী হওয়ার সুযোগ রয়েছে।
প্রার্থীর যোগ্যতা
- নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন
- আবেদনকারীর বয়স হতে হবে অন্তত ২২ বছর বা তার বেশি
- প্রার্থীর যোগাযোগ ও গ্রাহক ব্যবস্থাপনা দক্ষতা থাকতে হবে
কর্মস্থল
চাকরির স্থান নির্ধারিত হয়েছে দেশের চারটি বড় শহরে কুমিল্লা, যশোর, ময়মনসিংহ ও সিলেট।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করার শেষ তারিখ আগামী ১৬ নভেম্বর ২০২৫। বিস্তারিত তথ্য ও দেখতে ক্লিক করুন এখানে।

দৈনিক টার্গেট 

























