ভেপিংয়ের কারণে কণ্ঠস্বর বদলে গেছে সেলেনা গোমেজের

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৮:৫৫:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
  • ১২ বার পঠিত হয়েছে

ইনস্টাগ্রাম স্টোরিতে দেওয়া এক ভিডিও বার্তায় ৩৪ বছর বয়সী সেলেনা বলেন, ‘আমি আমার কণ্ঠস্বর আর আগের মতো করতে পারব না। আমি প্রচুর নিকোটিন ভেপ করেছি। নিকোটিন ছেড়ে দেওয়া খুব কঠিন। আমি শুধু বলতে চাই, আপনারা যাঁরা এই পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন বা ভেপিং করার কথা ভাবছেন, এটার পেছনে সময় ও স্বাস্থ্য নষ্ট করার কোনো মানে হয় না। এটা স্রেফ বোকামি।’

নিজের বদলে যাওয়া কণ্ঠস্বর নিয়ে সেলেনা আরও বলেন, ‘ভেপিং আমার কণ্ঠ বদলে দিয়েছে। তাই এখন আমার কণ্ঠ আর আপনাদের ভালো না-ও লাগতে পারে, এটাই স্বাভাবিক। আমার কোনো আপত্তি নেই, আপনারা চাইলে আমার গান শোনা বাদও দিতে পারেন।’

সেলেনা এটাও জানিয়েছেন, ভেপিংয়ের বদভ্যাসটি তিনি ছাড়তে পেরেছেন। তিনি বলেন, ‘আমি সত্যিই খুব আনন্দিত যে ভেপিং ছাড়তে পেরেছি। আশা করি, এই ধারাবাহিকতা ধরে রাখতে পারব, যদিও কাজটা খুব কঠিন। আপনারাও যদি কোনো খারাপ অভ্যাস বা পরিস্থিতির মধ্য দিয়ে যান, তবে চেষ্টা করলে সেখান থেকে বেরিয়ে আসাও সম্ভব।’

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সেলেনার কণ্ঠস্বর কিছুটা ভারী হয়েছে। ভক্তরা তাঁর কণ্ঠের এই পরিবর্তন নিয়ে এতটা কৌতূহলী ছিলেন যে অতীতের সঙ্গে বর্তমানের কণ্ঠের তুলনা করে ইউটিউবে রীতিমতো বিভিন্ন ভিডিও কোলাজ বা সংকলন তৈরি করেছেন।

গত বছরের ডিসেম্বরেও নিজের কণ্ঠস্বরের পরিবর্তন নিয়ে কথা বলেছিলেন সেলেনা। সে সময় তিনি জানিয়েছিলেন, লুপাস ও বাইপোলার ডিজঅর্ডারের চিকিৎসার জন্য নেওয়া ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ার কারণে মাঝেমধ্যে তাঁর গলা ফুলে যেত। এই অসুস্থতার কারণেও তাঁর কণ্ঠস্বরে প্রভাব পড়েছে।

অন্যদিকে ১৪ অক্টোবর লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হয়েছে সেলেনা গোমেজের দাতব্য সংস্থা ‘রেয়ার ইমপ্যাক্ট ফান্ড’-এর চতুর্থ বার্ষিক তহবিল সংগ্রহ অনুষ্ঠান। তরুণদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় ১০০ মিলিয়ন ডলারের বিশাল তহবিল গঠনের লক্ষ্য নিয়ে কাজ করছে তাঁর এই সংস্থা। এবারের আয়োজনে সংগ্রহ করা হয়েছে প্রায় ৩ মিলিয়ন ডলার।

পূজায় এল নতুন গান

পূজায় এল নতুন গান

আনন্দ, শান্তি আর সম্প্রীতির বার্তা নিয়ে আবার এসেছে বাঙালি হিন্দু বা সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। উৎসবের আমেজ আরও বাড়িয়ে দিতে প্রকাশিত হয়েছে একগুচ্ছ নতুন গান।

আমাদের সম্পর্কটা ছিল খুবই বন্ধুত্বপূর্ণ: জেমস

২০১৮ সালের ১৮ অক্টোবর কোটি ভক্তকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান আইয়ুব বাচ্চু। আজ এই রক আইকনের ৮ম মৃত্যুবার্ষিকী। এখনো তাঁর গান, তাঁর স্মৃতি সবার মনে উজ্জ্বল। আইয়ুব বাচ্চুর সঙ্গে নগর বাউল জেমসের সম্পর্ক নিয়ে এখনো নানা মতভেদ শোনা যায়। কারও কারও ধারণা, আইয়ুব বাচ্চু ও জেমসের মাঝে…

স্পটিফাইয়ে রেকর্ড গড়ল বিটিএস

স্পটিফাইয়ে রেকর্ড গড়ল বিটিএস

প্রথম কোনো ব্যান্ড বা গ্রুপ হিসেবে স্পটিফাইয়ে এক বছরে ১০ বিলিয়ন স্ট্রিমের মাইলফলক স্পর্শ করেছে বিটিএস। শুক্রবার ব্যান্ডটির প্রযোজনা প্রতিষ্ঠান বিগহিট মিউজিক এই খবর নিশ্চিত করেছে।

জনপ্রিয় টার্গেট

ভেপিংয়ের কারণে কণ্ঠস্বর বদলে গেছে সেলেনা গোমেজের

প্রকাশ: ০৮:৫৫:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬