দলীয় সূত্রে জানা গেছে, অস্ত্র হাতে থাকা ওই দুই যুবক হলেন মো. সিরাজ ও মো. সাদেক। এর মধ্যে সাদেক সীতাকুণ্ড এলাকার ও সিরাজ মিরসরাই উপজেলার ১৪ নম্বর হাইতকান্দি এলাকার বাসিন্দা। তাঁরা দুজনই বিএনপি নেতা আসলাম চৌধুরীর একনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) মাসুদ আলম বলেন, সংঘর্ষের সময় অস্ত্র হাতে মহড়া দেওয়া দু-তিনজন অস্ত্রধারীকে আমরা শনাক্ত করতে পেরেছি। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। গ্রেপ্তারের স্বার্থে এখন তাঁদের নাম প্রকাশ করা যাচ্ছে না।’ এসপি বলেন, অস্ত্রধারী যে-ই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না।
এর আগে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল মঙ্গলবার বেলা ১টার দিকে সীতাকুণ্ড পৌর সদরের হাসান গোমস্তা মসজিদ এলাকায় দলটির সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী মোহাম্মদ সালাউদ্দিনের অনুসারীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। সংঘর্ষের সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল সাময়িক বন্ধ থাকে।
সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি হাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২৫ হাজার মিটার কারেন্ট জাল ও ১৩টি চায়না দুয়ারি জাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধ জাল বিক্রির অভিযোগে দুজনকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। পরে জব্দ করা জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় চুরির ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে। গত এক মাসে ঘটেছে অন্তত ১৭টি চুরির ঘটনা। বিপরীতে পুলিশের খাতায় জমা পড়েছে মাত্র তিনটি অভিযোগ। আইনশৃঙ্খলা পরিস্থিতির এমন নাজুক চিত্র ও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে জনমনে। ক্ষতিগ্রস্তরা বলছেন, থানায় অভিযোগ করেও প্রতিকার ন
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার সেনগাঁও ইউনিয়নের ফকিরগঞ্জ বাজারে শতবর্ষী একটি মরা শিমুল গাছ এখন জননিরাপত্তার জন্য বড় ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে। প্রায়ই শুকনো ডালপালা ভেঙে পড়ছে, অথচ দাঁড়িয়ে থাকা গাছটি অপসারণে এখনো নেওয়া হয়নি কার্যকর কোনো উদ্যোগ। এতে বাজারের ব্যবসায়ী, পথচারী, স্থানীয় বাসিন্দা এবং পাশের বিদ্যালয়
দৈনিক টার্গেট 




















