রায়পুরে প্রবাসী দম্পতিকে জিম্মি করে মারধর ও লুট, কৃষক দল নেতা গ্রেপ্তার

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৯:১০:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
  • ৭ বার পঠিত হয়েছে

এর আগে গত শুক্রবার দুপুরে পৌর শহরের মীরগঞ্জ সড়কের ফারুক আহম্মেদের ভবনের নিচতলায় প্রবাসী গোলাম কিবরিয়া সবুজ (৩৫) ও তাঁর স্ত্রীকে জিম্মি করে মারধর করা হয়। পরদিন সবুজ বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখসহ ও অজ্ঞাতপরিচয় ছয়জনের বিরুদ্ধে থানায় মামলা করেন। ওই ঘটনায় রিয়াদকে গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ওই ভবনে প্রবাসী গোলাম কিবরিয়া সবুজের স্ত্রী মিলি আক্তারের বান্ধবী সাথী আক্তার ভাড়া থাকেন। ঘটনার দিন সাথীর মেয়ের জন্মদিন ছিল।

এতে সাথী তাঁর বান্ধবী মিলি ও তাঁর স্বামীকে দাওয়াত দেন। দাওয়াত পেয়ে ওই বাসায় যান তাঁরা। এর মধ্যে হঠাৎ অভিযুক্তরা বাসায় ঢুকে মিলির সঙ্গে খারাপ আচরণ করেন। একপর্যায়ে স্বামী-স্ত্রী দুজনকে মারধর করা হয়। ওই সময় অভিযুক্তরা নগদ টাকা, স্বর্ণালংকার ও বিদেশের আইডিসহ ব্যাগ নিয়ে যায়। বাদী ও তাঁর স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্কের অভিযোগ তুলে এক কক্ষে নিয়ে ভিডিও ধারণ করা হয়। এ সময় বাদী তাঁদের বিয়ের ছবি দেখালে হুমকি-ধমকি দিয়ে চলে যান তাঁরা।

রায়পুর উপজেলা কৃষক দলের সভাপতি কাউসার আলম মোল্লা বলেন, রিয়াদ হোসেন বয়াতি কোনো পদ-পদবিতে নেই। তবে তিনি পৌর কৃষক দলের সভাপতি পদপ্রত্যাশী হিসেবে প্রচার-প্রচারণা চালাচ্ছেন।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁঞা বলেন, ‘মামলার তদন্তে রিয়াদ হোসেনের সংশ্লিষ্টতা পাওয়ায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। এই মামলায় ইউছুফ নামে একজন আগেই গ্রেপ্তার হয়েছেন। অন্য আসামিদের গ্রেপ্তার করতে আমাদের চেষ্টা অব্যাহত আছে।’

লক্ষ্মীপুরের সাবেক এমপি নুরউদ্দিন ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

লক্ষ্মীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের লক্ষ্মীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন এবং তাঁর স্ত্রী চৌধুরী রুবিনা ইয়াসমিন লুবনার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মন্দিরে বিদ্যুতের লাইন মেরামত করতে গিয়ে প্রাণ গেল ইলেকট্রিশিয়ানের

লক্ষ্মীপুরের রায়পুরে মন্দিরে বৈদ্যুতিক কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে কামাল হোসেন (৪৫) নামের এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে। আজ শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার চরপাতা ইউনিয়নের চরপাতা গ্রামের সর্বজনীন শ্রীশ্রী গোপাল গিরিধারী মন্দিরে এ দুর্ঘটনা ঘটে।

জনপ্রিয় টার্গেট

রায়পুরে প্রবাসী দম্পতিকে জিম্মি করে মারধর ও লুট, কৃষক দল নেতা গ্রেপ্তার

প্রকাশ: ০৯:১০:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬