ভালুকায় রিসোর্টে অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে মানববন্ধন

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:১১:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
  • ২২ বার পঠিত হয়েছে

আজ বৃহস্পতিবার বিকেলে ইস্তারঘাট বাজারে ‘এলাকার সর্বস্তরের জনগণ’ ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ ও সচেতন নাগরিকেরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

এলাকাবাসীর দাবি, ধানকুঁড়া রিসোর্টে চলমান মাদক ব্যবসা, জুয়া ও সব ধরনের অসামাজিক ও অবৈধ কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ করতে হবে। এলাকার যুবসমাজ ও নৈতিকতা রক্ষায় বিতর্কিত এই রিসোর্টটি স্থায়ীভাবে সিলগালা ও বন্ধ ঘোষণা করার দাবিও জানান তাঁরা।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ধানকুঁড়া রিসোর্টকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে কতিপয় অসাধু চক্র নানা ধরনের অবৈধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। এর ফলে এলাকার যুবসমাজ ধ্বংসের মুখে পড়ছে এবং স্থানীয় সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। এলাকার পরিবেশ নষ্টকারী এ ধরনের অপতৎপরতা কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন তাঁরা।

এ সময় স্থানীয় ক্ষুব্ধ জনতা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে জানান, যদি অবিলম্বে এই রিসোর্টের অবৈধ কার্যক্রম বন্ধ করা না হয়, তবে এলাকার জনগণকে সঙ্গে নিয়ে আরও কঠোর ও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

এ সময় বক্তব্য দেন অ্যাডভোকেট মোহাম্মদ অন্তর, সেলিম আকন্দ, মাওলানা মামুনুর রশিদ, মাওলানা আনোয়ার হোসেন, মাওলানা সফিউদ্দিন, মাহবুব আলম, জাকির হোসেন মাস্টার, বিল্লাল হোসেন ও হৃদয় তালুকদার প্রমুখ।

বর্জ্য সংরক্ষণাগারে মিলছে ময়মনসিংহ মেডিকেলের চিকিৎসাসামগ্রী, সমালোচনা

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের অব্যবহৃত সিরিঞ্জ, ক্যানুলা, স্যালাইনসহ বিভিন্ন চিকিৎসাসামগ্রী পাওয়া যাচ্ছে নগরের শম্ভুগঞ্জের একটি বর্জ্য সংরক্ষণাগারে। ২০২৮ ও ২০৩১ সাল পর্যন্ত মেয়াদ থাকলেও হাসপাতালের চিকিৎসাসামগ্রী কীভাবে বর্জ্যের সঙ্গে বাইরে যাচ্ছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

অন্তঃসত্ত্বা গৃহবধূকে হত্যার অভিযোগ, স্বামীসহ পরিবারের সদস্যরা পলাতক

ময়মনসিংহের গফরগাঁওয়ে নাদিয়া বেগম (১৯) নামের এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার রাতে উপজেলার গফরগাঁও ইউনিয়নের হাতিখলা গ্রামে স্বামী কাওছার মিয়ার (২৩) বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকে কাওছার ও তাঁর পরিবারের সদস্যরা পলাতক।

ভালুকায় শিক্ষকের বাড়িতে ডাকাতি, লুট ২০ লাখ টাকার মালামাল

ময়মনসিংহের ভালুকায় অবসরপ্রাপ্ত এক মাদ্রাসাশিক্ষকের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় নগদ টাকা, স্বর্ণালংকারসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল লুট করেছে সংঘবদ্ধ ডাকাত দল। ডাকাতদের অস্ত্রের আঘাতে আহত হয়েছেন শিক্ষক মোহাম্মদ আলী (৭৫)। তাঁকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জনপ্রিয় টার্গেট

বাসের ধাক্কায় অটোরিকশায় থাকা বাবা-মেয়ের মৃত্যু, বাসে আগুন

ভালুকায় রিসোর্টে অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে মানববন্ধন

প্রকাশ: ১২:১১:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬