আজ মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলে ৯ জন ও একজন হাসপাতালে নেওয়ার পর মারা যান।
হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ভোরে ঈশ্বরদী অভিমুখী আরপি পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি বালু বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষ এতটাই ভয়াবহ ছিল যে ঘটনাস্থলেই ৯ জনের মৃত্যু হয়। পরে গুরুতর আহত অবস্থায় একজনকে হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।
নাটোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা আব্দুর রউফ ও বনপাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ৯ জনের লাশ উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন ক্লিনিক, হাসপাতাল, নাটোর সদর হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

দৈনিক টার্গেট 

























