শিশু ভাইকে বাঁচাতে গিয়ে বড় বোনও পানিতে ডুবে যায়, নবীনগরের নোয়াগাঁও গ্রামে দুই ভাইবোনের মর্মান্তিক মৃত্যু

নবীনগরে পুকুরে ডুবে ভাইবোনের মর্মান্তিক মৃত্যু

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৬:১৩:৫৭ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
  • ৩০৬ বার পঠিত হয়েছে

Oplus_131072

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় ঘটে গেছে হৃদয়বিদারক এক ঘটনা। মাত্র কয়েক মিনিটের ব্যবধানে পানিতে ডুবে প্রাণ হারিয়েছে দুই ভাইবোন। ঘটনাটি ঘটেছে রবিবার (৫ অক্টোবর) দুপুরে উপজেলার উত্তর কাইতলা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের পশ্চিমপাড়ায়।

নিহত শিশুরা হল ওই এলাকার মোঃ সাদ্দামের সন্তান শিফা (৮) ও শরীফ (৭)।

স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির পাশের পুকুরপাড়ে খেলছিল ছোট্ট শরীফ। হঠাৎ অসতর্কতাবশত সে পা পিছলে পুকুরের পানিতে পড়ে যায়। বিষয়টি বুঝতে পেরে বড় বোন শিফা ছুটে গিয়ে ছোট ভাইকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়ে। কিন্তু গভীর পানিতে নেমে আর উঠে আসেনি কেউই।

পরে কিছু সময় পর স্থানীয়রা পুকুরে ভাসমান অবস্থায় দুই শিশুকে দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে নোয়াগাঁও বাজারের একটি ফার্মেসিতে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক জানান, দুই ভাইবোনের কেউই আর বেঁচে নেই।

এমন অকাল মৃত্যুর ঘটনায় নোয়াগাঁও গ্রামের প্রতিটি ঘরে শোকের আবহ নেমে এসেছে। কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা, প্রতিবেশীরাও স্তব্ধ হয়ে গেছেন দুই শিশুর এমন নির্মম পরিণতিতে।

নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর ইসলাম বলেন, “ঘটনার বিষয়টি আমরা জেনেছি। পরিবার যদি কোনো অভিযোগ দেয়, তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

দুই নিষ্পাপ প্রাণের এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গ্রামজুড়ে এখন একটাই প্রশ্ন ভালোবাসার টানে প্রাণ দিয়ে ফেলা সেই বোনের ত্যাগ কি কখনো ভোলা যাবে?

জনপ্রিয় টার্গেট

ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

শিশু ভাইকে বাঁচাতে গিয়ে বড় বোনও পানিতে ডুবে যায়, নবীনগরের নোয়াগাঁও গ্রামে দুই ভাইবোনের মর্মান্তিক মৃত্যু

নবীনগরে পুকুরে ডুবে ভাইবোনের মর্মান্তিক মৃত্যু

প্রকাশ: ০৬:১৩:৫৭ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫