ঢাকায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (সাবেক পিজি হাসপাতাল) তাঁর চিকিৎসা চলবে বলে জানিয়েছেন রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ। তিনি বলেন, ‘রক্তশূন্যতা নিয়ে গতকাল (বুধবার) সকালে তিনি হাসপাতালে ভর্তি হন। এরপর তাঁকে তিন ব্যাগ রক্ত দেওয়া হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।’
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে ভূমিমন্ত্রীকে হাসপাতাল থেকে বিমানবন্দরে নিয়ে যান রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন। তিনি বলেন, কয়েক দিন আগে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গিয়েছিলেন মন্ত্রী। সেখানে তাঁকে দেওয়া ওষুধ ব্যবহারে সম্ভবত কোনো ত্রুটি বা জটিলতার কারণে রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে যায়। এ কারণে গত কয়েক দিন ধরে তাঁকে রক্ত দিতে হচ্ছিল। চিকিৎসকদের পরামর্শে তাঁকে ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত হয়। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের অধীনে তাঁর চিকিৎসা চলবে।
শারীরিক অসুস্থতা নিয়েও গত মঙ্গলবার রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভায় অংশ নেন ভূমিমন্ত্রী ও রাজশাহী সদর আসনের সংসদ সদস্য মিজানুর রহমান মিনু। পরদিন বুধবার রাজশাহীর বাসায় তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়।

দৈনিক টার্গেট 

























