সুনামগঞ্জে সেনবাহিনীর লাঠিচার্জে পণ্ড মেডিকেল শিক্ষার্থীদের অবরোধ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:৪৪:০৮ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
  • ৩২৫ বার পঠিত হয়েছে

সুনামগঞ্জে সেনাবাহিনীর লাটিচার্জ শিক্ষার্থীদের ওপর

সুনামগঞ্জে সেনাবহিনীর লাঠিচার্জে পণ্ড করা হয়েছে মেডিকেল শিক্ষার্থীদের অবরোধ। রবিবার সকাল ১০টা থেকে সিলেট-সুনামগঞ্জ সড়কের মদনপুর এলাকায় সুনামগঞ্জ মেডিকেল কলেজের সামনে বাঁশের বেড়িকেড দিয়ে অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার যানজট হয়।

পরে ঘটনাস্থলে সেনাবাহিনী এসে শিক্ষার্থীদের সড়ক ছেড়ে দিতে অনুরোধ করেন। এসময় দুপক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। এরপর লাঠিচার্জ শুরু করে সেনাবাহিনী। প্রায় দেড় ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় সেনাবাহিনী। এসময় কয়েকজন শিক্ষার্থী আহত হন। এখন ক্যাম্পাসের ভেতরে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন।

ঘটনার পর সেনাবাহিনীর মেজর মেজবাহ উদ্দিন জানান, সড়ক অবরোধ করায় শিক্ষার্থীদের সরানো হয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।

জনপ্রিয় টার্গেট

শিবিরের কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় অতিথি জাল সনদে চাকরি হারানো সেই জাহাঙ্গীর

সুনামগঞ্জে সেনবাহিনীর লাঠিচার্জে পণ্ড মেডিকেল শিক্ষার্থীদের অবরোধ

প্রকাশ: ১২:৪৪:০৮ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫