দৈনিক টার্গেট

দেশের চেতনায়

৫ আগস্ট জাতীয় ছুটিতে ব্যাংক বন্ধ থাকবে

আগামী ৫ আগস্ট সোমবার ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে দেশজুড়ে তফসিলি ব্যাংকসমূহ বন্ধ থাকবেন। এদিন সরকার ঘোষিত সাধারণ ছুটির দিন হওয়ায় বাংলাদেশ ব্যাংক থেকে সব তফসিলি ব্যাংকের জন্য ছুটি ঘোষণা কার্যকর করার নির্দেশনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বাংলাদেশ ব্যাংক এ-সংক্রান্ত একটি সার্কুলারে জারি করেন। এতে বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগের ২ জুলাইয়ের প্রজ্ঞাপন অনুসারে ৫ আগস্টকে জাতীয় ছুটি হিসেবেই ঘোষণা করা হয়েছে। অন্যান্য সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের মতোই ব্যাংকগুলোর ও এ ছুটির আওতায় থাকবেন।

সার্কুলারে আরো উল্লেখ করা হয়, ব্যাংকিং কার্যক্রম যেন স্বাভাবিক থাকে, সেজন্য আগেভাগেই প্রয়োজনীয় প্রস্তুতি নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি আর্থিক লেনদেনসহ অন্যান্য ব্যাংকিং সেবা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেওয়া হয়।

উল্লেখ্য, সরকার চলতি বছরের শুরুতে প্রতিবছর ৫ আগস্টকে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নেয় এবং এই দিনে সাধারণ ছুটি ঘোষণা করে। দিনটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচিও গ্রহণ করা হচ্ছে বলে জানা গেছে।

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।