আসামে বাড়ি-মসজিদ উচ্ছেদে নাহিদ ইসলামের নিন্দা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১০:৩৫:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
  • ২১ বার পঠিত হয়েছে

গতকাল বুধবার রাতে এক বিবৃতিতে নাহিদ ইসলাম এসব কথা বলেন।

বিবৃতিতে এনসিপির আহ্বায়ক বলেন, আসামে উচ্ছেদ অভিযানে গুঁড়িয়ে দেওয়া মসজিদগুলোর কয়েকটি ৫০ বছরেরও বেশি সময় ধরে সেখানে ছিল। কর্তৃপক্ষ সরকারি ও বনভূমি থেকে কথিত অবৈধ দখলদারদের উচ্ছেদের যুক্তি দিলেও ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ক্ষতিগ্রস্ত অনেক পরিবার ভারতের স্বাধীনতারও আগে থেকে ওই অঞ্চলে বসবাস করে আসছে।

নাহিদ ইসলাম বলেন, পর্যাপ্ত পুনর্বাসন ও পুনঃপ্রতিষ্ঠার ব্যবস্থা না করে কর্তৃপক্ষ বহু পরিবারকে গৃহহীন ও অসহায় অবস্থায় ফেলে রেখেছে।

তাঁদের মধ্যে কয়েকজনকে আটককেন্দ্রে রাখা হয়েছে বলেও খবর পাওয়া গেছে।

এ ঘটনাকে ১৯৯২ সালে ঐতিহাসিক বাবরি মসজিদ ধ্বংসের ঘটনার সঙ্গে তুলনা করে নাহিদ ইসলাম বলেন, ওই ঘটনা ধর্মীয় অসহিষ্ণুতা ও সাম্প্রদায়িক বিভাজনের স্থায়ী প্রতীক হয়ে আছে। তাঁর অভিযোগ, হিন্দুত্ববাদী ফ্যাসিবাদের অধীনে ভারত মুসলিম, খ্রিষ্টান ও শিখসহ সংখ্যালঘু সম্প্রদায় এবং নিম্নবর্ণের হিন্দুদের সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে।

বিবৃতিতে নাহিদ ইসলাম ভারতীয় কর্তৃপক্ষের হাতে মুসলিমদের ওপর চলমান নিপীড়নের বিষয়টি অবিলম্বে আমলে নেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে মানবাধিকারের গুরুতর লঙ্ঘন ও ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপের জন্য ভারত সরকারকে জবাবদিহির আওতায় আনার দাবি জানান তিনি।

তিনি বলেন, বর্ণ, ধর্ম কিংবা সাংস্কৃতিক পরিচয় যা-ই হোক না কেন, প্রত্যেক ভারতীয় নাগরিকের জন্য ন্যায়বিচার ও সমতার নীতি নিশ্চিত করতে হবে।ভারতের মুসলিমরাও ভারতীয়।

আমাদের কাছে তথ্য আছে—দিল্লির সঙ্গে আপনাদের সম্পর্ক ঘনিষ্ঠ: প্রধানমন্ত্রীকে পরওয়ার

আপনি কোন গোয়েন্দা তথ্যের ওপর নির্ভর করেন? যে গোয়েন্দা বাহিনী, যে সেটআপ আওয়ামী লীগ রেখে গিয়েছে, নিরীহ-নিরপরাধ মানুষকে জঙ্গি বানিয়ে যারা ক্রসফায়ারে দিয়েছে, রিমান্ডে–আয়নাঘরে নিয়েছে—সেই গোয়েন্দা তথ্যের ওপর নির্ভর করে আপনি এখন বিরোধী দলের ওপরে দোষ চাপাবেন…

প্রধানমন্ত্রী চেয়েছেন বলেই ইশরাক পদত্যাগ করেছেন: শফিকুর রহমান

প্রধানমন্ত্রী চেয়েছেন বলেই ইশরাক হোসেন প্রতিমন্ত্রীর পদ ত্যাগ করেছেন বলে দাবি করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। চট্টগ্রামে ছাত্রশিবিরের সম্মেলন শেষে তিনি মাদক নির্মূল, ইশরাকের অস্ত্র বহন এবং নির্বাচনের ফলাফল নিয়েও কথা বলেন।

জুলাই ধারণ না করায় গণভোটের রায় বাস্তবায়ন করছে না সরকার: গোলাম পরওয়ার

সরকার জুলাইকে ধারণ না করায় গণভোটের রায় বাস্তবায়ন করছে না বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ মঙ্গলবার রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

জনপ্রিয় টার্গেট

বিদায় বলার পথে অ্যান্ডারসন

আসামে বাড়ি-মসজিদ উচ্ছেদে নাহিদ ইসলামের নিন্দা

প্রকাশ: ১০:৩৫:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬