ভালুকায় আসামি ধরতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ সদস্য

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৯:১০:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
  • ৯ বার পঠিত হয়েছে

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় মাদক মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি আব্দুল কুদ্দুসকে গ্রেপ্তার করতে তাঁর গ্রামের বাড়ি সজনগাঁওয়ে অভিযান চালায় ভালুকা মডেল থানা-পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কুদ্দুসের লোকজন তাঁদের ওপর হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। এতে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) রাহিদুল ইসলাম ও কনস্টেবল বাকিরুল আহত হন।

পরে থানায় খবর দেওয়া হলে অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহত দুই পুলিশ সদস্যকে উদ্ধার করেন। রাত ৯টার দিকে তাঁদের ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এএসআই রাহিদুল ইসলামের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, মাদক মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে পুলিশের দুই সদস্য হামলার শিকার হয়েছেন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সদস্য পাঠিয়ে তাঁদের উদ্ধার করা হয়। আহত দুজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ওসি।

ভাঙনের ঝুঁকি রেখেই শেষের পথে অলহরী-আমলীতলা সড়কের কাজ

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার অলহরী ব্রিজ থেকে আমলীতলা বাজার পর্যন্ত সড়ক উন্নয়নকাজ শেষের পথে। তবে মাওলানা জামাল উদ্দিনের বাড়িসংলগ্ন অংশে নদীভাঙনের ঝুঁকি থাকায় সড়কটির স্থায়িত্ব নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, ভাঙন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা ছাড়াই শেষ হচ্ছে নির্মাণকাজ।

মৃত ব্যক্তির বিরুদ্ধে দুদকের মামলা, পরিবার বলছে ‘মৃত্যু নিয়ে তামাশা’

ময়মনসিংহে মৃত্যুর প্রায় এক বছর পর সাবেক সরকারি কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুদক। তাঁর বিরুদ্ধে স্ত্রীর নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনে সহায়তার অভিযোগ আনা হয়েছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন আসামির ভাই সাইফুর ইসলাম। ঘটনাটিকে ‘মৃত্যু নিয়ে তামাশা’ বলে অভিহিত করেন তিনি।

ঈশ্বরগঞ্জে অনলাইন ক্যাসিনো এজেন্ট সিরাজুল গ্রেপ্তার

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অনলাইন ক্যাসিনো এজেন্ট মো. সিরাজুল ইসলামকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে একটি স্মার্টফোন ও দুটি অ্যাপের স্ক্রিনশটের মুদ্রিত কপি জব্দ করা হয়েছে।

জনপ্রিয় টার্গেট

ভালুকায় আসামি ধরতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ সদস্য

প্রকাশ: ০৯:১০:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬