চম্পার ক্যারিয়ার শুরু হয়েছিল মডেলিংয়ের মাধ্যমে। পরে টেলিভিশন নাটকে অভিনয় করে তিনি দর্শকের নজরে আসেন। বড় পর্দায় তার অভিষেক ঘটে ১৯৮৫ সালে তিন কন্যা চলচ্চিত্রের মাধ্যমে, যা নির্মাণ করেছিলেন শিবলী সাদিক। প্রথম ছবিতেই অভিনয় দক্ষতা দিয়ে তিনি চলচ্চিত্র অঙ্গনে শক্ত অবস্থান তৈরি করেন।
পরবর্তী সময়ে তিনি ধারাবাহিকভাবে বহু ব্যবসাসফল ও সমালোচকপ্রশংসিত সিনেমায় অভিনয় করেন। দীর্ঘ ক্যারিয়ারে শতাধিক চলচ্চিত্রে কাজ করে নিজেকে দেশের চলচ্চিত্রের অন্যতম নির্ভরযোগ্য অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে পদ্মা নদীর মাঝি, শঙ্খনীল কারাগার, চন্দ্রগ্রহণ এবং মনের মানুষ সহ আরও অনেক চলচ্চিত্র।
ব্যস্ত অভিনয়জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবনে ধর্মীয় অনুশীলনের দিকেও গুরুত্ব দিচ্ছেন এই অভিনেত্রী। তার আসন্ন হজযাত্রা ভক্তদের কাছেও এক অনুপ্রেরণার বিষয় হয়ে উঠেছে।

দৈনিক টার্গেট 























