হৃদয়ের কাছে রেকর্ড হারিয়ে খুশি তামিম

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১০:২৩:৩৯ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • ৪০ বার পঠিত হয়েছে

২০১৯-২০ মৌসুমে বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) ইস্ট জোনের হয়ে সেন্ট্রাল জোনের বিপক্ষে ৩৩৪ রানের ইনিংস খেলেছিলেন তামিম। ৬ বছরের বেশি সময় পর হৃদয়ের কাছে সে রেকর্ড হারালেও মন খারাপ হচ্ছে না সাবেক অধিনায়কের। বরং খুশিই হয়েছেন তিনি।

দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে চার দিনের প্রথম প্রস্তুতি ম্যাচে বাজে ব্যাটিংয়ে হেরে যায় বাংলাদেশ ‘এ’ দল। দ্বিতীয় ম্যাচেও রান চাপায় পড়েছিল সফরকারীরা। প্রথম ইনিংসে ৫১২ রানের পাহাড় গড়েছিল স্বাগতিকেরা। জবাবে হৃদয়ের দুর্দান্ত ত্রিপল সেঞ্চুরি ভর করে ৬৭৬ রানে ৮ উইকেট হারিয়ে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ ‘এ’ দল। ড্রয়ে ম্যাচটি শেষ হয়েছে।

বিদেশের মাটিতে প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম কোনো বাংলাদেশি ব্যাটার হিসেবে ত্রিপল সেঞ্চুরি করেন হৃদয়। এ ছাড়া বাংলাদেশ ‘এ’ দলের প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের মালিক এখন তিনি।

এমন স্মরণীয় এক ইনিংস খেলে তামিমের প্রশংসা কুড়িয়েছেন হৃদয়। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে হৃদয়ের একটি ছবি পোস্ট করেছেন তামিম। ক্যাপশনে লিখেছেন, ‘যে কোনো জায়গায়, যে কোনো পর্যায়ের, যে কোনো প্রেক্ষাপটে ৩৫০ রানের ইনিংস খেলতে পারা দারুণ ব্যাপার। সেই ইনিংস যদি হয় দক্ষিণ আফ্রিকায়, তাহলে সেটিকে বলতে হয় অসাধারণ।’

সেই পোস্টে আরও লেখা হয়েছে, ‘বলা হয়, রেকর্ড গড়া হয় ভাঙার জন্যই। আমি খুবই খুশি যে, আমার রেকর্ডটি ভেঙে গেছে। ইতিহাস গড়ার জন্য অভিনন্দন তাওহিদ হৃদয়। দেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে ৩৫০ স্পর্শ করতে পারা শুধু ব্যক্তিগত অর্জন নয়, দেশের ক্রিকেটের এগিয়ে যাওয়ারও একটি প্রতীক।’

২০তম এশিয়ান গেমসকে সামনে রেখে দল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক প্যানেল। লিটন দাসকে অধিনায়ক করে শক্তিশালী দল নিয়ে যাবে বাংলাদেশ।

ডাবল সেঞ্চুরি করে আগের দিন অপরাজিত ছিলেন তাওহীদ হৃদয়। সেই ইনিংসটাকে আরও বড় করে ত্রিপল সেঞ্চুরিতে রূপ দিলেন। প্রথম কোনো বাংলাদেশি ক্রিকেটার হিসেবে বিদেশের মাটিতে ত্রিপল সেঞ্চুরির কীর্তি গড়লেন এই ব্যাটার।

চোটাক্রান্ত ক্রিকেটারদের দলে ফেরানোর ক্ষেত্রে আর কোনো ঝুঁকি নিতে চায় না ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। সাম্প্রতিক সময়ে সমালোচনার মুখে পড়ার পর এবার ফিটনেস ইস্যুতে কঠোর হতে যাচ্ছে বিসিসিআই।

জনপ্রিয় টার্গেট

হৃদয়ের কাছে রেকর্ড হারিয়ে খুশি তামিম

প্রকাশ: ১০:২৩:৩৯ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬