শফি আহমেদ ছিলেন আপা-ম্যাডামের পছন্দের বাইরের শক্তিশালী ছাত্রনেতা: জাসদ সেক্রেটারি

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৫:৩১:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • ৩৬ বার পঠিত হয়েছে

জাতীয় প্রেসক্লাবে আজ মঙ্গলবার দুপুরে ৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলনের কিংবদন্তি ছাত্রনেতা শফি আহমেদের স্মরণসভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন নাজমুল হক প্রধান। ‘৯০-এর গণ-অভ্যুত্থানের সর্বদলীয় ছাত্রঐক্যের কেন্দ্রীয় নেতৃবৃন্দ’ ব্যানারে এ সভার আয়োজন করা হয়।

সাম্প্রতিক আন্দোলনের প্রসঙ্গ টেনে জাসদের সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশে আন্দোলন-সংগ্রাম ও ক্ষমতার পটপরিবর্তন নতুন নয়। তবে সাম্প্রতিক আন্দোলনে নেতৃত্বের ধরন কিছুটা ভিন্ন ছিল। আন্দোলনের সময় অনেকে হঠাৎ সামনে এসে নেতৃত্বের দাবিদার হয়েছেন, যদিও এর আগে তাঁরা আড়ালে ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হলের নাম জিন্নাহর নামে করার দাবির সমালোচনা করে নাজমুল হক প্রধান বলেন, জিন্নাহ পাকিস্তান সৃষ্টির নেতৃত্ব দিলেও বাংলাদেশের মানুষের সঙ্গে তাঁর রাজনৈতিক অবস্থানের বিরোধ ছিল। বিশেষ করে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবির বিপরীতে তাঁর অবস্থান ইতিহাসে স্পষ্ট।

স্মরণসভায় আরও বক্তব্য দেন সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট আসাদুল্লাহ তারেক, ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি মো. মাসুম প্রমুখ।

গণতন্ত্র অর্জনের সংগ্রামে বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশে জীবন উৎসর্গকারীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ‘এই দিবসের গুরুত্ব মানবাধিকার রক্ষা, গণতন্ত্র এমন একটি পরিবেশ তৈরি করে যেখানে মানুষের মৌলিক অধিকার ও স্বাধীনতা…

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনকে ও ঢাকা দক্ষিণ সিটিতে জামায়াতে ইসলামীর মেয়র প্রার্থী হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমের নাম ঘোষণা করেছেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার…

জনপ্রিয় টার্গেট

সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ

শফি আহমেদ ছিলেন আপা-ম্যাডামের পছন্দের বাইরের শক্তিশালী ছাত্রনেতা: জাসদ সেক্রেটারি

প্রকাশ: ০৫:৩১:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬