রাজধানীর যানজট নিরসনে কেরানীগঞ্জে পরিবহন সার্ভিস স্থানান্তরের উদ্যোগ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৭:০৭:০৫ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • ২৭ বার পঠিত হয়েছে

আজ বুধবার ডিএমপি বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে গতকাল মঙ্গলবার রাজউক চেয়ারম্যান মো. রিয়াজুল ইসলাম এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা কেরানীগঞ্জের ঝিলমিল আবাসিক প্রকল্প ও পূর্বাচল এলাকা পরিদর্শন করেন।

ডিএমপি জানায়, গত ২৯ আগস্ট প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত ঢাকা মহানগরীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নবিষয়ক সভায় আন্তজেলা বাসের পাশাপাশি সিটি সার্ভিস, বাদামতলী-ফলপট্টি ও লালবাগ এলাকা থেকে পরিচালিত ৩০০ টির বেশি পরিবহন সার্ভিস এবং আধুনিক যানবাহন মেরামত ওয়ার্কশপ স্থাপনের বিষয়টি আলোচনা হয়।

সভায় দেশের দক্ষিণাঞ্চলের ১৯টি জেলার বাস চলাচলের জন্য কেরানীগঞ্জে একটি স্থায়ী বাস টার্মিনাল নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। এ জন্য কেরানীগঞ্জে র‍্যাব-১০ কার্যালয়ের পাশে ব্যক্তি মালিকানাধীন প্রায় ৭৫ একর ভরাট জমি অধিগ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানায় ট্রাফিক বিভাগ।

ডিএমপি আরও জানায়, স্থায়ী বাস টার্মিনাল নির্মাণের আগ পর্যন্ত কেরানীগঞ্জের রাজউক ঝিলমিল প্রকল্প এলাকা থেকে সংশ্লিষ্ট পরিবহনগুলো অস্থায়ীভাবে পরিচালনার পরিকল্পনা করা হয়েছে। সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী চার মাসের মধ্যে এ কার্যক্রম বাস্তবায়নে কাজ করবে রাজউক।

স্থান পরিদর্শনকালে রাজউকের প্রধান প্রকৌশলী (বাস্তবায়ন) মো. আমিনুর রহমান সুমন, নগর পরিকল্পনাবিদ মোহাম্মদ নূর এ খোদা, উপনগর পরিকল্পনাবিদ নবায়ন খীসা, সদস্য (উন্নয়ন) মোহাম্মদ জহিরুল ইসলাম, ঝিলমিল আবাসিক প্রকল্পের প্রকল্প পরিচালক মো. হাফিজুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

যেখানেই মাদকসেবী বা কারবারিকে পাবেন, ধরে উত্তমমধ্যম দিয়ে পুলিশে দেবেন। দলের কেউ মাদকের সঙ্গে জড়িত থাকলে সঙ্গে সঙ্গে তাঁকে বহিষ্কার করা হবে। আর প্রশাসনের কেউ থাকলে আগে তাঁকে চাকরিচ্যুত করা হবে, পরে জেলে ঢুকিয়ে দেব।

মাগুরার শালিখায় পাঁচ বছর বয়সী এক শিশুকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে কাশেম (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার উপজেলার পোড়াগাছি এলাকায় এ ঘটনা ঘটে। আজ বুধবার বেলা ১১টার দিকে তাকে মাগুরা আদালতে পাঠানো হয়েছে।

কুষ্টিয়ার কুমারখালীতে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে তাহাজুদ্দিন মণ্ডল (৬৬) নামে এক বৃদ্ধকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

জনপ্রিয় টার্গেট

ফেনীর নুসরাত হত্যা মামলা: কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন মনিসহ ৮ জন

রাজধানীর যানজট নিরসনে কেরানীগঞ্জে পরিবহন সার্ভিস স্থানান্তরের উদ্যোগ

প্রকাশ: ০৭:০৭:০৫ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬