বরিশালে বাসা থেকে মুহুরির রক্তাক্ত মরদেহ উদ্ধার, স্ত্রী পলাতক

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৪:১৫:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • ৩১ বার পঠিত হয়েছে

আজ মঙ্গলবার ভোরে নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের ইছাকাঠি কলোনি এলাকার একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত নুরুজ্জামান হাওলাদার (৫৫) বরিশাল জজ কোর্টের এক আইনজীবীর সহকারী (মুহুরি) হিসেবে কর্মরত ছিলেন। তিনি জেলার মুলাদী উপজেলার বাটামারা ইউনিয়নের পূর্ব তয়কা গ্রামের মৃত সাত্তার হাওলাদারের ছেলে। ইছাকাঠি এলাকার আহসান হাবিবের বাড়িতে স্ত্রী নাসিমা বেগমকে নিয়ে ভাড়া থাকতেন তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নুরুজ্জামান ও তাঁর স্ত্রীর মধ্যে কলহ ও ঝগড়া ছিল নিয়মিত ঘটনা। গতকাল সোমবার দিবাগত রাতের কোনো একসময় তাঁদের এই কলহ চরম আকার ধারণ করে। রাতে কোনো একটা অঘটন ঘটেছে এমন সন্দেহে আজ ভোরে প্রতিবেশীরা এগিয়ে যান। বাসার দরজা বাইরে থেকে তালাবদ্ধ দেখে তাঁরা পুলিশে খবর দেন। পুলিশ পৌঁছে তালা ভেঙে ভেতরে ঢুকে খাটের ওপর নুরুজ্জামানকে মৃত অবস্থায় দেখতে পায়।

বরিশাল মহানগর পুলিশের বিমানবন্দর থানার ওসি মো. সাখাওয়াত হোসেন জানান, নুরুজ্জামানের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তাঁর স্ত্রী নাসিমা বেগম বাহির থেকে দরজা বন্ধ করে পালিয়ে গেছেন।

ওসি আরও জানান, এ দম্পতির দুই সন্তান ঢাকায় থাকেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

মৌলভীবাজারের বড়লেখায় পুলিশের পৃথক অভিযানে চোরাচালানের মাধ্যমে আনা ভারতীয় চারটি ষাঁড় বাছুর ও ৪০ লিটার মদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। মদ পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশাও জব্দ করেছে পুলিশ।

মুন্সিগঞ্জ পৌরসভার দেওভোগ বাজার এলাকায় ফুফাতো ভাইয়ের বাসার পানির ট্যাংক পরিষ্কার করতে নেমে দেলোয়ার হোসেন (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে অচেতন অবস্থায় উদ্ধারের পর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

সাজার পাশাপাশি তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা পরিশোধে ব্যর্থ হলে আরও তিন মাসের কারাদণ্ড ভোগ করতে হবে বলে রায়ে বলা হয়েছে।

জনপ্রিয় টার্গেট

ডিভোর্সের পর সাবেক স্ত্রীকে হুমকি, কয়রায় জিডি

বরিশালে বাসা থেকে মুহুরির রক্তাক্ত মরদেহ উদ্ধার, স্ত্রী পলাতক

প্রকাশ: ০৪:১৫:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬