প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু আজ শনিবার সকাল ১০টার দিকে নগরীর শহীদ হাদিস পার্কে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে র্যালির উদ্বোধন করেন।
র্যালি উদ্বোধনকালে কেসিসি প্রশাসক বলেন, ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ তৈরির কোনো বিকল্প নেই। প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে আমাদেরও সম্মিলিতভাবে খুলনা মহানগরীতে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে হবে। নিজ নিজ অবস্থান থেকে নিজের চারপাশ পরিচ্ছন্ন রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়ে তিনি র্যালির উদ্বোধন ঘোষণা করেন।
কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর নেতৃত্বে র্যালিটি নগরীর শহীদ হাদিস পার্ক থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে হাদিস পার্কে এসে শেষ হয়।
কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, সচিব মো. রেজা রশীদ, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. আনিসুর রহমান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মিউল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ইমরানসহ কেসিসির সকল কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা র্যালিতে অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমান আজ শনিবার সকাল ৯টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে তিন মাসব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন। দেশের সকল জেলা, উপজেলা, পৌরসভা এবং সিটি করপোরেশন উদ্বোধনী অনুষ্ঠানের সঙ্গে অনলাইনে সরাসরি সংযুক্ত ছিল।
চট্টগ্রামের ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রশস্ত্রসহ মোহাম্মদ মোবারক হোসেন ওরফে ‘টেস্টার মোবারক’ (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, মোবারক শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’-এর সহযোগী হিসেবে পরিচিত।
অতিরিক্ত মুনাফা অর্জন ও সরকারের ওপর চাপ সৃষ্টির লক্ষ্যে একটি গোষ্ঠী কৃত্রিম সংকট তৈরি করে সারের বাজার অস্থির করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-২ আসনের এমপি আমান উল্লাহ আমান।
গোপালগঞ্জের মুকসুদপুরে হোটেলের খাবারের বিল দেওয়া নিয়ে ক্রেতা ও কর্মচারীদের মধ্যে কথা-কাটাকাটির জেরে হামলা ও ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার চরপ্রসন্নদি এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে বরিশাল গেট চাইনিজ অ্যান্ড বাংলা হাইওয়ে রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে। এ ঘটনায় হোটেলের
দৈনিক টার্গেট 




















